ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ২৮৬টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে পিপলস লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিএসপি ফিন্যান্স কোম্পানি। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৮.১৬ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির দর ২০ পয়সা বা ৮ শতাংশ কমেছে।
এছাড়া ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৭.৮৯ শতাংশ, বিআইএফসির ৭.৮৪ শতাংশ, বে-লিজিংয়ের ৭.২৭ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৬ শতাংশ, ফ্যাস ফিন্যান্সের ৬ শতাংশ ও প্রিমিয়ার লিজিংয়ের ৬.৮৯ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/