ঢাকা, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬, ১:১৪ পূর্বাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আইসিবি’তে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর প্রধান কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এছাড়াও দেশ ও জাতির জন্য শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে আইসিবি’র পরিচালনা বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নূরুল হুদা, আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ