সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের পে-রোল প্রোডাক্ট ‘বেটন কার্ড’-এর মাধ্যমে প্রদত্ত গ্রুপ বিমা সুরক্ষার আওতায় মারমা কম্পোজিট লিমিটেডের একজন প্রয়াত কর্মচারীর পরিবারকে দুটি বিমা দাবির চেক হস্তান্তর করেছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে অংশীদারিত্বে প্রদত্ত এই বিমা সুবিধাটি, কর্মচারী কল্যাণ বৃদ্ধি এবং কর্পোরেট পে-রোল অ্যাকাউন্টধারী ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সাউথইস্ট ব্যাংকের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. খালিদ মাহমুদ খান এবং মারমা কম্পোজিট লিমিটেডের পরিচালক জনাব আজাদ বিন আশরাফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন ও জনাব মো. সেকান্দার-ই-আজম এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
সাউথইস্ট ব্যাংকের “বেটন কার্ড” হলো একটি বিশেষায়িত পে-রোল ব্যাংকিং সমাধান, যা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দক্ষতার সাথে বেতন প্রদান এবং কর্মচারী সুবিধাদি পরিশোধে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। এই সমাধানটি এককালীন মজুরি পরিশোধকে সহজ করে, বিশেষ করে তৈরি পোশাক (RMG) খাত এবং অন্যান্য কর্পোরেট শিল্পের জন্য। এর পাশাপাশি এটি কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও সার্বিক কল্যাণকে শক্তিশালী করার জন্য গ্রুপ ইন্স্যুরেন্স কভারেজের মতো অতিরিক্ত সুবিধাও প্রদান করে।


















