পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২৬) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৫ টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময় ৫ টাকা ৩৭ পয়সা লোকসান করেছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৩৪ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৯ টাকা ৭৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ১৫৮ টাকা ৩৯ পয়সা।

বিজনেস আই/


















