ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বুধবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (২৯ জুলাই), বুধবার।

কোম্পানিগুলো হচ্ছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও বেক্সিমকো ফার্মা লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ২৯  ও ৩০ জুলাই, বুধ ও বৃহস্পতিবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ আগস্ট,  রবিবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ