ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, একমি পেস্টিসাইডস, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, কুইন সাউথ টেক্সটাইল ও দেশ গার্মেন্টস লিমিটেড।
ডমিনেজ স্টিল
কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৮০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৭৮ টাকা ৪০ পয়সা থেকে ৮৬ টাকা ২০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২ টাকা ৩০ থেকে ৮৬ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

একমি পেস্টিসাইডস
কোম্পানিটির ২ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২১ টাকা ৩০ পয়সা থেকে ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২ টাকা ৫০ পয়সা থেকে ২৭ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
সায়হাম টেক্সটাইল
কোম্পানিটির ১ টাকা ৯০ পয়সা বা ৯.৯০ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৩০ পয়সা থেকে ২১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৭০ পয়সা থেকে ২৫ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া সায়হাম কটনের ৮.৮৩ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৬.৮৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫.৭৬ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















