পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (২১ জুলাই), মঙ্গলবার।
কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স,পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও সিকদার ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ২২ ও ২৩ জুলাই, বুধ ও বৃহস্পতিবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ ও ২৬ জুলাই, বৃহস্পতিবার ও রবিবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

বিজনেস আই/


















