ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৭:১৭ অপরাহ্ন

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩০ জুন,২০২৬ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির এপ্রিল থেকে জুন, ২০২৬ সময়কালের সমন্বিত জীবন বীমা রাজস্ব হিসাব অনুযায়ী, দাবি-সহ মোট ব্যয়ের তুলনায় মোট আয়ের উদ্বৃত্ত ছিল ২০৪ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা; যেখানে এর আগের বছরের একই সময়ে এই উদ্বৃত্তের পরিমাণ ছিল ১,৬৯ কোটি ৮ লাখ টাকা।

অন্যদিকে, জানুয়ারি থেকে জুন, ২০২৬ সময়কালের সমন্বিত জীবন বীমা রাজস্ব হিসাব অনুযায়ী,

দাবি-সহ মোট ব্যয়ের তুলনায় মোট আয়ের উদ্বৃত্তের পরিমাণ ছিল ৮৩ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা, যেখানে আগের বছর এই উদ্বৃত্তের পরিমাণ ছিল ২,০১ কোটি ৯২ লাখ টাকা।

সেই অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে জীবন বীমা তহবিলের স্থিতি ছিল ৭ হাজার ১০২ কোটি ৬ লাখ টাকা, যা ৩০ জুন ২০২৫ তারিখে ছিল ৬ হাজার ১৯৮ কোটি ১২ লাখ টাকা। অর্থাৎ তহবিলের পরিমাণ বেড়েছে ৯০৩ কোটি ৯৪ লাখ টাকা।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ