ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ২ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল পলিমার ও কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টা ৪৩ মিনিট পরযন্ত ডিএসইতে কুইন সাউথ টেক্সটাইলের স্ক্রিনে ১৭ লাখ ৪৮ হাজার ৮৪৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে ন্যাশনাল পলিমারের ৩৭ হাজার ২৮১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ৩৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
বিজনেস আই/


















