ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১:৫৭ অপরাহ্ন

৪ কোম্পানির বিক্রেতা নেই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের তিন ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৪ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স ট্যানারি, আমান ফিড, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স ও রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টা ৫৯ মিনিট পরযন্ত ডিএসইতে এপেক্স ট্যানারির স্ক্রিনে ৩৪ হাজার ৭১১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে আমান ফিডের ৬ লাখ ৭৮ হাজার ৪৪০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ৩৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

হল্টেড তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের ৭২ হাজার ৫০২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ