ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১:৪৫ অপরাহ্ন

৪ সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম সর্বোচ্চ

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ছবি: এনবিসি নিউজ
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ছবি: এনবিসি নিউজ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও ২ শতাংশ বেড়ে চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) গ্রিনিচ মান সময় (জিএমটি) ০০:৫১-এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৮ ডলার বা ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৪.৯৮ ডলারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.৬৫ ডলার বা ২.১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৭৯.৭৯ ডলারে।

এর আগে সোমবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছিল, যা ২০২০ সালের মে মাসের পর এক দিনে সর্বোচ্চ উল্লম্ফন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ