ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফান্ডটির এমন অস্বাভাবিক ইউনিট দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই ফান্ডটির ট্রাস্টিকে ১২ জুলাই চিঠি পাঠায়। এর জবাবে ফান্ডটির ট্রাস্টি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিএপিএম আইবিবিএল ফান্ডের ইউনিট দর গত ১৫ জুন থেকে ১৩ জুলাই পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ৯ টাকা ৫০ পয়সা থেকে ১৫ টাকা ৫০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ৬ টাকা বা ৬৩ শতাংশ বেড়েছে।

কোন কারণ ছাড়াই ফান্ডটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ