ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

প্রথম ঘণ্টায় ২৪১ কোম্পানির দর বৃদ্ধি

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪১ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ৩৯০ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার লেনদেনের দেড় ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার  ১৮৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৭৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৯টির, দর কমেছে ৮৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ((সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ২৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ