ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১:৫৩ অপরাহ্ন

উসমানিয়া গ্লাস ও মেঘনা পেটের লেনদেন স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উসমানিয়া গ্লাস শিট ও মেঘনা  পেটের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ বৃহস্পতিবার কোম্পানি দুইটির অস্বাভাবিক দর বৃদ্ধি ও শেয়ার লেনদেন হওয়ার কারণে ডিএসই তাদের লেনদেন স্থগিত করে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ লেনদেনের শুরু থেকে কোম্পানি দুইটির দর অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। এদিন বেলা ১২টা পরযন্ত উসমানিয়া গ্লাসের শেয়ার দর ৬ টাকা ৩০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ শেয়ারটি  ৭০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। গতকাল কোম্পানিটি সর্বশেষ ৬৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছিল।

আলোচ্য সময়ে মেঘনা পেটের শেয়ার দর ৮০ পয়সা বা দশমিক ৯০  শতাংশ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ শেয়ারটি ৯০  টাকা দরে লেনদেন হয়েছে। গতকাল কোম্পানিটি সর্বশেষ ৮৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছিল।

উল্লেখ্য, এর আগে কোম্পানি দুইটির অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসই সতর্কবার্তা পাঠিয়েছিল। এরপরেও কোম্পানি দুইটির দর লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে।

উসমানি গ্লাস শিট ও মেঘনা পেট পুঁজিবাজারে সল্পমূলধনী লোকসানি কোম্পানি। কোন মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া কোম্পানিটির এমন দর বৃদ্ধি অস্বাভাবিক বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি দুইটির শেয়ার দর বৃদ্ধির পেছনে কারসাজি চক্রের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই বিএসিইসির নির্দেশে ডিএসই কোম্পানিটির লেনদেন দুই ঘণ্টার মধ্যে স্থগিত করে দেয়।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ