পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এএফসি এগ্রো বায়োটেকের কারখানা পরিদর্শন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিনিধি দল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পরিদর্শনে ডিএসই প্রতিনিধি এএফসি এগ্রোর কারখানা ও উৎপাদন বন্ধ রয়েছে। আজ ৯ জুলাই কোম্পানিটির কারখানা পরিদর্শন করেছে ডিএসই।
উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিতাভুক্ত হয়। ২০২৩ সাল থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয় না।
এর আগে ডিএসই একই গ্রুপের কোম্পানি অ্যাক্টিভ ফাইনের কারখানা পরিদর্শন করে বন্ধ পেয়েছিল।

বিজনেস আই/


















