ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন। গত বৃহস্পতিবার রাতে একটি ফ্লাইটে আমেরিকার পথে উড়াল দেন তিনি। তবে এবারের সফরের পেছনে অভিবাসন সংক্রান্ত নিয়মের পাশাপাশি রয়েছে বড় এক আকর্ষণ ২০২৬ ফুটবল বিশ^কাপের মেগা ফাইনাল।

শাকিব খান যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী)। ফলে আইনি নিয়ম মেনেই নির্দিষ্ট সময় পরপর তাকে দেশটিতে যেতে হয়। তবে এবারের সফরের সময়টা মিলে গেছে বিশ্বকাপের সমাপনী পর্বের সঙ্গে। টিকিট হাতে পেলেই আগামী ১৯ জুলাই নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করার পরিকল্পনা রয়েছে এই নায়কের। ব্যক্তিগত এই সফর শেষে শাকিব খান কবে নাগাদ দেশে ফিরবেন কিংবা সেখানে কোনো নতুন সিনেমার কাজের পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ