ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ব্রাক ব্যাংক। কোম্পানিটির আজ ৭৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৬ হাজার ৮৩৩ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো। কোম্পানিটির ৬০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মালেক স্পিনিং ৫৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স পোর্ট ৪৪ কোটি ৮৯ লাখ, আইপিডিসি ফিন্যান্স ৩৯ কোটি ৩৫ লাখ, আইটিসি ৩২ কোটি ১৭ লাখ, বেক্সিমকো ফার্মা ৩০ কোটি ১৮ লাখ, সিটি ব্যাংক ২৭ কোটি ৮১ লাখ, ফারইস্ট নিটিং ২৭ কোটি ৩২ লাখ ও স্কয়ার ফার্মা ২৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















