বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.২৬ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৩৭ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৫ শতাংশ।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক ২৫ কোটি ৬৮ লাখ টাকা, ডমিনেজ স্টিল ২১ কোটি ২৩ লাখ, ন্যাশনাল ফিড ২০ কোটি ৯৩ লাখ, বিডি থাই ফুড ১৮ কোটি ৭৮ লাখ, রবি আজিয়াটা ১৭ কোটি ৫৭ লাখ, এনসিসি ব্যাংক ১৬ কোটি ৭২ লাখ ও স্কয়ার ফার্মা ১৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















