ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ৬৬১ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে এক হাজার ৬৬১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৭৫৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪১৯ কোটি ২১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে এক হাজার ৬৬১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে।

এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৮.৫৬ পয়েন্ট বা  দশমিক ১৫ শতাংশ কমে ৫ হাজার ৬৫২ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১১.৯৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স  ৬.৮২ পয়েন্ট কমে ১ হাজার ১৪৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ২২২টির এবং অপরবর্তিত রয়েছে ২১টির।

এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধনও কমেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৫২৬ কোটি ৭৯ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ  ৯৩ হাজার ৪৪০ কোটি ৮০ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে দশমিক ১৩ শতাংশ বা ৩ হাজার ৯১৪ কোটি ১  লাখ টাকা।

 

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ