পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ।
বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটি আলোচ্য বছরে শেয়ার প্রতি আয় করেছে ১৭ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১১ পয়সা লোকসান ছিল। ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির মেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৪৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ আগস্ট সকাল ১০টায় শুটিং ক্লাব, গুলশান-১ অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ে২ জুলাই।

বিজনেস আই/


















