ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন

সূচক পতনে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ২৪৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, দর কমেছে  ১৭৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ((সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ