ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৭৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৬১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের। কোম্পানিটি ১৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডমিনেজ স্টিল ৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ফাইন ফুডস ৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১ কোটি ৮৬ লাখ, ব্রাক ব্যাংক ২ কোটি ১২ লাখ, সিটি ব্যাংক ১ কোটি ৩২ লাখ, এনভয় টেক্সটাইল ৭ কোটি ৩৪ লাখ, যমুনা ব্যাংক ১ কোটি ১৫ লাখ, লাফার্জহোলিসিম ১ কোটি ১৭ লাখ, এনসিসি ব্যাংক ১ কোটি ৫৫ লাখ, ওরিয়ন ইনফিউশন ১ কোটি ৬২ লাখ, পিপলস ইন্স্যুরেন্স ১ কোটি ১৮ লাখ, শাহজালাল ইসলামী ব্যাংক ১ কোটি ৬ লাখ, শাশা ডেনিম ১ কোটি ৯ লাখ ও সেনা ইন্স্যুরেন্স পিএলসি ৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ