ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের ৫ সতন্ত্র পরিচালকের নিয়োগ বাতিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের পাঁচজন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের একজন নির্বাহী পরিচালককে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ধরনের ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) কর্তৃক জারি করা নং BRPD-2(BMMA) 651/9(6)DA/2026-2320, তারিখ ১৪ জুন ২০২৬-এর চিঠির মাধ্যমে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পাঁচজন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।

এরপর বাংলাদেশ ব্যাংক একই বিভাগের নং BRPD-2(BMMA)651/9(6)DA/2026-2321, তারিখ ২৪ মে ২০২৬-এর চিঠির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব ধরনের ক্ষমতা ও দায়িত্ব প্রয়োগ ও পালনের জন্য নিয়োগ প্রদান করেছে।

কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে মোহাম্মদ জহির হোসেন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ