ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

ফান্ড বন্ধের অর্থ ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে জমা

ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান বন্ধের পর প্রাপ্য অর্থ ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে জমা করা হয়েছে। ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসি এ তথ্য জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ট্রাস্টির দেওয়া তথ্য অনুযায়ী, ফান্ডটি বন্ধ করার পর প্রাপ্য অর্থ গত ৬ আগস্ট ২০০৫ তারিখে ইউনিটহোল্ডারদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হয়। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) রেকর্ড অনুযায়ী, ব্যাংক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে (বিইএফটিএন) এসব অর্থ বিতরণ করা হয়েছে।

ফান্ডটির সব ইউনিটহোল্ডারকে জানানো হয়েছে, বিতরণ করা অর্থের ওপর প্রযোজ্য কোনো কর বা অন্যান্য আর্থিক দায় থাকলে তার দায়িত্ব সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের নিজেদের বহন করতে হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ