ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

প্রাইম ইন্স্যুরেন্সসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ২৩১টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৪.২৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ৩.৭৮ শতাংশ কমেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ৬১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিটির দর ৪০ পয়সা বা ৩.৭৪ শতাংশ কমেছে।

এছাড়া গ্রামীণফোনের ৩.২৪ শতাংশ, ফার কেমিক্যালের ৩.০৪ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৩.০৩ শতাংশ, নিউ লাইন ক্লোথিংস ২.৮৯ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২.৮৫ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ২.৬৩ শতাংশ ও জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২.৫৬ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ