আস্থা, সেবা ও অগ্রগতি ” — এই শ্লোগানকে সামনে রেখে আধুনিক, উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ২৫ বছর পূর্ণ করলো যমুনা ব্যাংক পিএলসি। গৌরবময় পথচলার ২৫ বছর পূর্তি উপলক্ষে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী সকল শাখা ও উপশাখায় অনাড়ম্বর আয়োজনে দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বশরীরে ও ভার্চুয়ালী উপস্থিত ছিলেন। এসময় ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ ব্যাংকের সকল গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।


















