পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে ( ২৪ মে), রবিবার।
কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ১ জুন, সোমবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ জুন, মঙ্গলবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুরোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

বিজনেস আই/


















