ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শনিবার ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের। কোম্পানিটি ১১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ডমিনেজ স্টিল ৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং ২ কোটি ৫৭ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ২ কোটি ৩১ লাখ, ফাইন ফুডস ১ কোটি ৪ লাখ, জিকিউ বলপেন ৩ কোটি ৮৫ লাখ, লাভেলো আইসক্রিম ৩ কোটি ৪ লাখ, মেঘনা পেট ১ কোটি ৪৯ লাখ, মোজাফফর হোসেন স্পিনিং ১ কোটি ৪৭ লাখ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ১৬ লাখ, শাহজালাল ইসলামী ব্যাংক ২ কোটি ৫৭ লাখ, সোনারগাঁও টেক্সটাইল ২ কোটি ১২ লাখ ও সানলাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















