ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. কনকর্ড ডায়াগনস্টিকস এন্ড মলিকুলার ল্যাব বিডি লিঃ এবং ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. সম্প্রতি কনকর্ড ডায়াগনস্টিকস এন্ড মলিকুলার ল্যাব বিডি লিঃ এবং ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের সাথে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে ব্যাংকের সম্মানিত গ্রাহক, কার্ডহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের নির্ভরশীলদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সুবিধা প্রদান করা হবে।

মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং কনকর্ড ডায়াগনস্টিকস এন্ড মলিকুলার ল্যাব বিডি লিঃ ও ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ এবং নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন। এসব সেবার মধ্যে রয়েছে ডায়াগনস্টিক টেস্ট, মলিকুলার টেস্ট, রেডিওলজি, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, ওয়েলনেস ট্রিটমেন্ট এবং অন্যান্য চিকিৎসাসেবা, যা কনকর্ড ডায়াগনস্টিকস এন্ড মলিকুলার ল্যাব বিডি লিঃ এবং ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ প্রদান করবে।

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও জনাব মোঃ জাহিদ হোসেন। এছাড়াও কনকর্ড ডায়াগনস্টিকস এন্ড মলিকুলার ল্যাব বিডি লিঃ এবং ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের পক্ষে কনকর্ড হেলথকেয়ার গ্রুপ ও নোয়াপাড়া গ্রুপের পরিচালক জনাব ফাইয়াজ ইবনে রহমান সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, এই অংশীদারিত্বের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং মিডল্যান্ড ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য অধিকতর সুবিধা ও সেবার নিশ্চয়তা তৈরি হবে।

এই অংশীদারিত্ব মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর গ্রাহকদের জন্য মূল্যসংযোজনমূলক সেবা ও লাইফস্টাইল সুবিধা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টার অংশ, যা বিভিন্ন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে কৌশলগত সহযোগিতার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ