গত ২১/০৫/২০২৬ ইং তারিখে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে নবনিযুক্ত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত স্বতন্ত্র পরিচালক জনাব এ. কে. এম. এহসান, স্বতন্ত্র পরিচালক জনাব মুহাম্মদ হাফিজুর রহমান, এফসিএ, এফসিএমএ এবং স্বতন্ত্র পরিচালক জনাব মাহমুদুল আমিন মাসুদ। সভায় পরিচালনা পর্ষদের সদস্যদের ভোটে জনাব এ. কে. এম. এহসান চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
সভায় উপস্থিত ছিলেন আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসক জনাব মামুনুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন আইসিবি ইসলামিক ব্যাংক লিঃ এর পর্যবেক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব আবু সালেহ মোহাম্মদ সাহাব উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসকের সহযোগী হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত অতিরিক্ত পরিচালক ড. সুমন্ত কুমার সাহা, সিএফএ এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ এনামুল হক।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, সুশাসন নিশ্চিতকরণ, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ভবিষ্যৎ কার্যপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদ ব্যাংকের টেকসই উন্নয়ন, গ্রাহকসেবার মানোন্নয়ন, কার্যক্রমে অধিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং আস্থা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


















