এনআরবি ব্যাংক পিএলসি. গত ০৪ আগষ্ঠ ২০২৬ সফলতার সাথে তাদের কার্যক্রমের ১৩তম বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ব্যাংকের চেয়ারম্যান জনাব ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তারেক রিয়াজ খান এবং পরিচালকবৃন্দদের সাথে নিয়ে গত ১৩ আগষ্ট ২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন। এসময় তিনি সকল গ্রাহক, শেয়ারহোল্ডার নিয়ন্ত্রণকারী সংস্থাসহ সকল কর্মকর্তাদের এই দীর্ঘ পথ চলায় ব্যাংকের পাশে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সকলের উদ্দেশ্যে বলেন, আধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী ২ বছরের মধ্যে সম্পুর্ন ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় রুপান্তরিত করে তা বাস্তবায়ন করবো। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোঃ কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিস মিনহাজ শহীদ, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব শেখ মোঃ সেলিম, স্বতন্ত্র পরিচালকবৃন্দ ফেরদৌস আরা বেগম, প্রফেসর শরীফ নুরুল আহকাম এবং জনাব এস কে মতিউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


















