ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

’বি’ ক্যাটাগরির ৬ কোম্পানির শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির  শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে-িআরডি ফুড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, সিকদার ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, শার্প ইন্ডাস্ট্রিজ ও ইনটেক লিমিটেড।

আরডি ফুড

কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩০ টাকা ৪০ পয়সা থেকে ৩২ টাকা ৭০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৫ টাকা থেকে ৩২ টাকা ৭০  পয়সা পরযন্ত লেনদেন হয়।

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস

কোম্পানিটির ৫ টাকা বা ৮.৯৪ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫৬ টাকা ২০ পয়সা থেকে ৬১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৮ টাকা ৪০ পয়সা থেকে ১৩১ টাকা ১০  পয়সা পরযন্ত লেনদেন হয়।

সিকদার ইন্স্যুরেন্স

কোম্পানিটির ২ টাকা ৭০ পয়সা বা ৭.৪২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৬ টাকা ৫০ পয়সা থেকে ৩৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ১০ পয়সা থেকে ৪০ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া ন্যাশনাল ফিড মিলের ৪.৮৭ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৪.৮৭ শতাংশ ও ইনটেকের ৪.৭৪ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ