ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬, ৪:১১ অপরাহ্ন

এনসিসি ব্যাংকসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি । কোম্পানিটির আজ ৪২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ২৬১ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আরডি ফুড লিমিটেড। কোম্পানিটির ২৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

টেকনো ড্রাগ ২৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মীর আখতার হোসেন ২১ কোটি ৬০ লাখ,  ডমিনেজ স্টিল ২০ কোটি ১৮ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৯ কোটি ৬৩ লাখ, প্রভাতি ইন্স্যুরেন্স ১৬ কোটি ৪৫ লাখ, ব্রাক ব্যাংক ১৫ কোটি ৬ লাখ, নাভানা ফার্মা ১৪ কোটি ৮৯ লাখ ও বিডি থাই ফুড ১১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ