ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

ডমিনেজ স্টিলসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির আজ ২৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ২৫৯ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আরডি ফুড। কোম্পানিটির ২৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুন্নু সিরামিকস ২৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাভেলো আইসক্রিম ২২ কোটি ৬৫ লাখ, নাভানা ফার্মা ২০ কোটি, এনসিসি ব্যাংক ১৫ কোটি ২৫ লাখ, মেঘনা ইন্স্যুরেন্স ১২ কোটি ৬৪ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১২ কোটি ৪৪ লাখ, একমি ল্যাবরেটরিজ ১২ কোটি ২৮ লাখ ও ভিএফএস থ্রেড ডাইং ১১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ