ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- ভিএফএস থ্রেড ডাইং, এপেক্স ট্যানারি, আরডি ফুড, সিকদার ইন্স্যরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ও সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।
ভিএফএস থ্রেড ডাইং
কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৭০ পয়সা থেকে ১৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬ টাকা ২০ পয়সা থেকে ১৪ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এপেক্স ট্যানারি
কোম্পানিটির ১১ টাকা ২০ পয়সা বা ৯.৯৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১২৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১১১ টাকা ৬০ পয়সা থেকে ১২৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫১ টাকা ১০ পয়সা থেকে ১২৩ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
আরডি ফুড
কোম্পানিটির ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৮ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ৯০ পয়সা থেকে ২৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৫ টাকা থেকে ২৮ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া সিকদার ইন্স্যুরেন্স ৯.৬৮ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ৭.২৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৭.১২ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















