ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দর কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ৮৫৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৪৫ কোটি ৪২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ১০১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৩ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, দর কমেছে ১৮৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৫টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৩ পয়েন্ট কমেছে। সিএসইতে ৩৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















