ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

কানের উদ্দেশে ভারত ছাড়লেন আলিয়া

বছর ঘুরে আবার এল ফরাসি সৌরভ। আগামীকাল ১২ মে থেকে ২৩ মে অনুষ্ঠিত হবে কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের সিনেমা, সংস্কৃতি ও ফ্যাশন জগতের অন্যতম বড় এই আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে উন্মাদনা। এবারের উৎসবে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে বিনোদন জগতের নারীদের কণ্ঠস্বর ও প্রতিনিধিত্ব।

পিরোজপুরে এনসিপির মেয়র প্রার্থী মইনুল আহসান মুন্না পিরোজপুরে এনসিপির মেয়র প্রার্থী মইনুল আহসান মুন্না
ভারতের হয়ে এবার কানের মঞ্চে দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট ও অদিতি রায় হায়দারিকে। এছাড়া প্রথমবারের মতো অংশ নিচ্ছেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। আজ সোমবার ভোরে কানের উদ্দেশে মুম্বাই ছেড়েছেন আলিয়া ভাট। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন অভিনেত্রী। আন্তর্জাতিক একটি বিউটি ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে এবার উৎসবে যোগ দিচ্ছেন তিনি।

সাদা ট্যাঙ্ক টপ, কালো কোট ও ডেনিম জিনসে বেশ স্টাইলিশ লুকেই দেখা যায় তাকে। বিশ্বখ্যাত সেই বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কানের লাল গালিচায় আন্তর্জাতিক তারকাদের সঙ্গেও হাঁটবেন আলিয়া। সেখানে থাকবেন ইভা লঙ্গোরিয়া থেকে জানে ফন্ডা ও ভিয়োলা দাভিসসহ আরও অনেক বিশ্ব তারকা।

ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরিন মোনামীঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরিন মোনামী
দ্বিতীয়বার কানে অংশ নেওয়া নিয়ে আলিয়া বলেন, ‘দ্বিতীয়বার কানে অংশগ্রহণের সুযোগ পেয়ে ভীষণ খুশি। গত বছরের অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয় আর এবছর আরও বড় উদযাপনের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। নারীদের পারস্পরিক সমর্থন ও তাদের কণ্ঠস্বরের উদযাপনের মঞ্চ কান চলচ্চিত্র উৎসব। এমন একটি ব্র্যান্ড যারা নারীর ক্ষমতায়ন ও মূল্যবোধকে দৃঢ়ভাবে সমর্থন করে সঙ্গে তাদের সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ