বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছয়টি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- ইয়াকিন পলিমার, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, সাফকো স্পিনিং, জাহিন টেক্সটাইল ও আজিজ পাইপস লিমিটেড।
ইয়াকিন পলিমার
সপ্তাহের ব্যবধানে ইয়াকিন পলিমারের শেয়ার দর বেড়েছে ২২.৫৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৮ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ২২ টাকা ৮০ পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
আলিফ ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের ব্যবধানে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ১৬.৯০ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৮ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ৩৩ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
আলিফ ম্যানুফ্যাকচারিং
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬.৬৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪ টাকা ৮০ পয়সা ; যা গত সপ্তাহে ৫ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
সাফকো স্পিনিং
সপ্তাহের ব্যবধানে সাফকো স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ১৬.৬৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৮ টাকা ; যা গত সপ্তাহে ২১ টাকা দাঁড়িয়েছে।
লোকসানি কোম্পানি সাফকো স্পিনিং ২০২৩ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ৪৩ কোটি ৪৮ লাখ টাকা।
এছাড়া জেড ক্যাটাগরির জাহিন টেক্সটাইলের ১৬.২২ শতাংশ ও আজিজ পাইপসের ১৬.১১ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















