ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২:৪৮ অপরাহ্ন

বিআইএফসি সহ সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪৬টি বা ৬৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানির।।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২১.৫৭ শতাংশ কমে ৪ টাকা  দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৫ টাকা ১০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসের ১৮.৫২ শতাংশ দর কমে সর্বশেষ ২ টাকা  ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল  ২ টাকা ৭০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস ১৭.০১ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্সের ১৬.৬৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১৬ শতাংশ, ইস্টার্ণ কেবলসের ১৩.৬৮ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১২.৫০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১২.৫০ শতাংশ, ফ্যঅস ফিন্যান্সের ১২ শতাংশ ও প্রাইম ব্যাংকের ১১.৯৪ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ