ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ৬:০১ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থান এনসিসি ব্যাংকের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৮৩ কোটি ৭৩  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ৪২৩ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। কোম্পানিটির ৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিটি ব্যাংক ৩৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে লাভেলো আইসক্রিম ২৬ কোটি ৫ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ২০ কোটি ৬১ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৮ কোটি ৮৩ লাখ, ডমিনেজ স্টিল ১৮ কোটি ৬৩ লাখ, একমি পেস্টিসাইডস ১৭ কোটি ৯৫ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১৬ কোটি ও জিকিউ বলপেন ১৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ