ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

প্রিমিয়ার লিজিংসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ২৫১টি বা ৬৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৮.৭০  শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফ্যাস ফিন্যান্স লিমিটেড।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের ৭.৩০ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৭.২৮ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৭.০২ শতাংশ, বিআইএফসির ৬.১২ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৬.০৬ শতাংশ, ফার কেমিক্যালের ৫.৬ শতাংশ ও আমান ফিডের ৫.০৭ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ