ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- এনসিসি ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এপেক্স ট্যানারি, সাউথইস্ট ব্যাংক, এপেক্স স্পিনিং, ডাচ-বাংলা ব্যাংক, ইনডেক্স এগ্রো ও ঢাকা ব্যাংক পিএলসি।
এনসিসি ব্যাংক
কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ২০.৯৮ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ২০ পয়সা থেকে ১৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯ টাকা ৬০ পয়সা থেকে ১৭ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

রিলায়েন্স ইন্স্যুরেন্স
কোম্পানিটির ৮ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৮৫ টাকা ৫০ পয়সা থেকে ৮৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪৭ টাকা ৭০ পয়সা থেকে ৮৯ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এপেক্স ট্যানারি
কোম্পানিটির ৮ টাকা ৬০ পয়সা বা ৯.৪২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৯৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৯১ টাকা ৬০ পয়সা থেকে ১০০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫১ টাকা ১০ পয়সা থেকে ১০১ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া সাউথইস্ট ব্যাংকের ৯.২৭ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৮.৬৫ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৬.৬৯ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৬.৬২ শতাংশ ও ঢাকা ব্যাংকের ৬.৬১ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















