ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১:০৩ অপরাহ্ন

২ গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান

ঘরের মাঠে দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ইন্টার মিলান। কোমোকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিলো দলটি। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সান সিরোয় সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ৩-২ গোলে জিতেছে ইন্টার। আরএফআই-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ঘরের মাঠে ম্যাচের ৩২ মিনিটেই গোল হজম করে মিলান। ম্যাচের প্রথমার্ধ পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কোমো।

৬৯তম মিনিটে প্রথমবার তাদের জালে বল পাঠিয়ে দলকে পথে ফেরান হাকান কালহানোগ্লু। ৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে সমতা টানেন এই তুর্কি মিডফিল্ডার।

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে পিটার সুচিচের গোলে ৩-২ এ এগিয়ে যায় স্বাগতিকরা। তাতে নাটকীয় এক কামব্যাকে ইতালিয়ান কাপের ফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান।

সেরি আ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া ইন্টার কাপ ফাইনালে লাৎসিও কিংবা আতালান্তার বিপক্ষে খেলবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ