ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

১২ হাজার কোটি টাকার ডিপোজিট অর্জনের মাইলফলক উদযাপন করেছে মধুমতি ব্যাংক

১২ হাজার কোটি টাকার ডিপোজিট মাইলফলক অর্জন করেছে মধুমতি ব্যাংক পিএলসি। রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সাফল্য উদযাপন করা হয়।

মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব এ মান্নান খান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ মিসেস সুলতানা জাহান, মিসেস তানজিমা বিনতে মোস্তফা, জনাব মোঃ মাহবুবুর রহমান, জনাব তানভীর আহমেদ মোস্তফা, মিসেস সৈয়দা শারমিন হোসেন, স্বতন্ত্র পরিচালকবৃন্দ জনাব মোঃ শফিকুল আলম ও জনাব মনজুরুল আহসান বুলবুল, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার জনাব আরব ফজলুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার জনাব আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন জনাব মোঃ সফিকুর রহমান, ভিপি ও কোম্পানি সেক্রেটারি জনাব মোঃ রেজাউল করিম, এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে ডিপোজিট সংগ্রহে ব্যাংকের ধারাবাহিক অগ্রগতি, গ্রাহক আস্থা এবং সুশাসনভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের প্রতি প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ