ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ২৭৭টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ১২ টাকা বা ৩.৯২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৯৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক। এদিন কোম্পানিটির দর ২ টাকা ৬.১০ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ৩০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল। কোম্পানিটির দর ২০ পয়সা বা ৬.০৬ শতাংশ কমেছে।
এছাড়া শার্প ইন্ডাস্ট্রিজ ৫.৭৫ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট ৫.৬৪ শতাংশ, ফার কেমিক্যাল ৫.৩৮ শতাংশ, জিলবাংলা সুগার মিলস ৫.৩৫ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৫ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ ৪.৯২ শতাংশ ও বিবিএসের ৪.৮৩ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















