ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

২ কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- মীর আখতার হোসেন লিমিটেড ও ন্যাশনাল পলিমার লিমটেড।

জানা গেছে,  বুধবার বেলা ১২টা ১৮ মিনিট পরযন্ত ডিএসইতে মীর আখতারের স্ক্রিনে ১১ লাখ ৩৫ হাজার ২৩৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৪ টাকা ৪০  পয়সা দরে লেনদেন হয়।

আলোচ্য সময়ে ন্যাশনাল পলিমারের স্ক্রিনে ২ লাখ ৮০ হাজার ৭৭৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

 

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ