ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১:১০ অপরাহ্ন

টেকনাফে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক পাচারকারীকে আটক করেছে।

‎আটক ব্যক্তি হলেন- টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকার মোস্তাক মিয়ার ছেলে নাসির উদ্দীন (২৫)।

‎উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বুধবার (১৫ এপ্রিল) জানান, মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় নারকোটিক্স প্রশিক্ষণপ্রাপ্ত বিজিবি ডগ ‘হেনরি’-এর সহায়তায় গাড়িটির সামনের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো কালো কসটেপে মোড়ানো ১৮টি মিনি প্যাকেট থেকে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রাইভেটকারের চালক নাসির উদ্দীনকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার এবং আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্ত করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ