ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৬৭ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৭ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটি ৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সানলাইফ ইন্স্যুরেন্স ৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

লাভেলো আইসক্রিম ৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসিআই ৬ কোটি ৯ লাখ, আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ৯৬ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৩ কোটি ৮৫ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১ কোটি ৭৩ লাখ, ইস্টার্ণ ব্যাংক ৩ কোটি ২২ লাখ, ফাইন ফুডস ৫ কোটি ৮ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ৬ কোটি ৫ লাখ, স্ট্যান্ডার্ড ব্যাংক ৫ কোটি ৩২ লাখ ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ