ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

আজ পুঁজিবাজারে লেনদেন বন্ধ

বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সরকারি ছুটি। সরকারি ছুটি থাকায়  পহেলা বৈশাখে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দিনটিকে বরণ করতে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ আদালত-ব্যাংক বন্ধ থাকবে। দিবসটি বরণ উপলক্ষে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ থাকবে।

আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ