ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৭ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটি ৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সানলাইফ ইন্স্যুরেন্স ৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
লাভেলো আইসক্রিম ৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসিআই ৬ কোটি ৯ লাখ, আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ৯৬ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৩ কোটি ৮৫ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১ কোটি ৭৩ লাখ, ইস্টার্ণ ব্যাংক ৩ কোটি ২২ লাখ, ফাইন ফুডস ৫ কোটি ৮ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ৬ কোটি ৫ লাখ, স্ট্যান্ডার্ড ব্যাংক ৫ কোটি ৩২ লাখ ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/